জেলার খবর

চট্টগ্রামে মা-মেয়ে খুন

খুন
খুন

চট্টগ্রামের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।

নিহতরা হলেন : নাছিমা বেগম (২৮) ও তার মেয়ে রিয়া আক্তার (৮)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নাছিমার স্বামী মাংস ব্যবসায়ী শাহ আলম।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পরিবার নিয়ে শাহ আলম নালাপাড়ার ৬ তলা একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। বাসাটির বসার ঘরে নাছিমা এবং বাথরুমে রিয়ার মরদেহ পাওয়া যায়। ভবনটির মালিক মোবাশ্বের হোসেন এর তৃতীয় তলায় থাকেন। আমেরিকা প্রবাসী মোবাশ্বের বর্তমানে দেশে রয়েছেন।

শাহ আলমের বাসায় প্রায়ই অপিরিচিত লোকজন আসতেন বলে জানিয়েছেন মোবাশ্বের। এ জন্য ভবনটির অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে অভিযোগ পেয়ে তিনি শাহ আলমের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেন।

শাহ আলম-নাছিমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিল। সে চট্টগ্রামের মাদারবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

শাহ আলম বলেন, সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নিজের মাংসের দোকানে যান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে নাছিমার সঙ্গে তার কথা হয়ে একবার। এ সময় বড় দুই ছেলে বাসার বাইরে ছিল বলে জানিয়েছেন শাহ আলম।

এদিকে, সদরঘাট থানার পুলিশ শাহ আলম ও তার সন্তানদের গৃহশিক্ষক রকিকে জিজ্ঞাসাবাদ করছে। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের জন্য পুলিশ বাসা ঘিরে রেখেছে।

নগরীর কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ