টেকনাফের বিশ হ্যাচারি এলাকায় বৃহস্পতিবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন মানবপাচারকারী মারা গেছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল বিশ হ্যাচারি এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মানবপাচারকারীদের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে নিজেদের গুলিতেই জাহাঙ্গীর আলম, জাফর আলম ও ধলু হোসেন নামে ৩ জন মানবপাচারকারীর মৃত্যু হয়। নিহতদের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সেইসঙ্গে তারা প্রত্যেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: