ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার লাকসাম ও আলিশ্বরের মাঝামাঝি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রেনের বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল পথে যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেলে পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে মিলিটারি স্পেশাল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম ও আলিশ্বর এলাকায় পৌঁছালে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।
এদিকে, দুর্ঘটনার পর লাকসাম উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হচ্ছে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: