জেলার খবর

স্থলসীমান্ত চুক্তির ফলে দুর্ভোগের অবসান ঘটছে ছিটমহলবাসীর

ছিটমহলবাসী
ছিটমহলবাসী

যুগ যুগ ধরে নানা বঞ্চনা নিয়ে বেঁচে আছেন ছিটমহলের বাসিন্দারা। শিক্ষা, চিকিৎসাসহ নানা মৌলিক অধিকার থেকে এতোদিন তারা ছিলেন বঞ্চিত। বহু-প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিলটি লোকসভায় পাস হওয়ায় অর্ধলাখেরও বেশি ছিটমহলবাসীর দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। অবরূদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছেন রাষ্ট্রীয় পরিচয় ও অধিকার বঞ্চিত মানুষগুলো।

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে অনেক ছিটমহলবাসী বসবাস করেন। না ভারত-না বাংলাদেশ কোনো দেশের নাগরিক নন তারা। মৌলিক অধিকারসহ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।

বৃহস্পতিবার লোকসভায় ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত বিলটি পাস হওয়ায়, অধিকার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তারা।

এ সকল ছিটমহলবাসীর বেশিরভাগই বাংলাদেশের নাগরিক হয়েই থাকতে চান। আবার সুযোগ-সুবিধা পেলে ভারত যেতে আগ্রহীর সংখ্যাও কম নয়। তাই বিলটি দ্রুত কার্যকরের দাবি তাদের।

১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তিটি বাংলাদেশের জাতীয় সংসদ অনুমোদন করলেও দীর্ঘ ৪১ বছর ধরে তা ঝুলে থাকে। ২০১১ সালে ঢাকায় এ চুক্তির প্রটোকল স্বাক্ষরিত হওয়ায় আশার আলো জাগে ছিটমহলবাসীর মধ্যে। দীর্ঘ অবশেষে বৃহস্পতিবার ভারতের লোকসভায় বিলটি পাস হয়।

বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ছিটমহলের অবস্থান:

রংপুর বিভাগের কুড়িগ্রামে-১২, লালমনিরহাটে-৫৯, পঞ্চগড়ে-৩৬ এবং নিলফামারী জেলায়-৪টি। এসব ছিটমহলের লোকসংখ্যা প্রায় ৩৭ হাজার ৩৩৬ জন।

ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি এবং জলপাইগুড়ি জেলায় ৪টি। লোকসংখ্যা ১৪ হাজার ২১১ জন।

ছিটমহল বিনিময় সম্পন্ন হলে বাংলাদেশ পাবে ১৭ হাজার ২৫৮ একর জমি। এদিকে, ৭ হাজার ১১০ একর জমি পাবে ভারত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ