জেলার খবর

ময়মনসিংহে পরিবহন ধর্মঘটে হালুয়াঘাট বন্দর অচল

পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট

পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দরসহ সব ব্যবসা-বাণিজ্য। হালুয়াঘাট পরিবহন মালিক সমিতির সঙ্গে বন্দরের কয়লা আমদানিকারক সমিতির নেতাদের দ্বন্দ্বের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আমদানিকারকসহ ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে, কাজ না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন বন্দর ও পরিবহনের হাজারো শ্রমিক।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শ্রমিক ধর্মঘটে অচল হয়ে আছে ময়মনসিংহের হালুয়াঘাট স্থল বন্দর। পরিবহন মালিক সমিতির সঙ্গে কয়লা আমদানীকারক নেতাদের দ্বন্দ্বের জের ধরে গত ২৪ এপ্রিল থেকে অনির্দিস্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন।

এতে কাজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বন্দরের শ্রমিকরা। দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর গত ২১ এপ্রিল হালুয়াঘাট স্থল বন্দরের কয়লা আমদানী কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছিল বন্দরের কয়েক হাজার শ্রমিকের মধ্যে।

দ্বন্দ্বের সুরাহা না হওয়ায় কাজ করতে না পেরে অর্থকষ্টে দিন কাটাচ্ছেন হালুয়াঘাটের পরিবহণ শ্রমিকরাও। এ ধর্মঘটের প্রভাব পড়েছে ব্যবসা-বানিজ্যেও। পরিবহণ সংকটের কারণে মালামাল আনতে না পারায় লোকসানে দিতে হচ্ছে ব্যবসায়ীদের।

এ ধর্মঘটের প্রতিবাদে এর মধ্যেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আমদানীকারক সমিতির নেতারা। দেশের স্বার্থে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান তারা।

সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হালুয়াঘাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ