কক্সবাজার দিয়ে সাগর পথে মালয়েশিয়ার মানবপাচারের ঘটনায় পাল্লা দিয়ে বাড়ছে মামলার সংখ্যাও।
গত ২০১২ সালে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন হওয়ার পর কক্সবাজারে এ সংক্রান্ত মোট মামলার হয়েছে ৩০৬টি। আসামি করা হয়েছে ১৫৩১ জনকে। তবে ১৪০টি মামলা রয়েছে তদন্ত পর্যায়ে। জানা গেছে একজন আসামিরও সাজা হয়নি।
এর মধ্যে বিচার শুরু হয়েছে মাত্র ১৬৬টি মামলার মধ্যে ১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। আর বিচারাধীন রয়েছে ১৫২টি মামলা। মামলায় বরাবরে মতো দালালের পার পেয়ে যাচ্ছে।
মামলাগুলোর ভবিষ্যৎ নিয়েও শংকা প্রকাশ করেছেন কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল কৌঁসলি অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম।
তিনি অভিমত দেন এসব মামলায় পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে।
নিম্নে কিছু তথ্য তুলে ধরা হলো: ২০১২ সালের ৩টি মামলার মধ্যে ১টি নিষ্পত্তি হয়েছে, আর বিচারাধীন রয়েছে ২টি। ২০১৩ সালের ৫২টি মামলার মধ্যে ৮টি নিষ্পত্তি হয়েছে, বিচারাধীন রয়েছে ৪২টি। ২০১৪ সালের ৭৭টি মামলার মধ্যে ৩টি নিষ্পত্তি হয়েছে, বিচারাধীন রয়েছে ২টি। ২০১৫ সালের এখনো পর্যন্ত ৩৪টি মামলার মধ্যে ২টি নিষ্পত্তি হয়েছে, আর বিচারাধীন রয়েছে ৩২টি। ১৬৬টি মামলার মধ্যে এ পর্যন্ত ১৪টি নিষ্পত্তি হয়েছে। সবগুলো মামলা থেকেই খালাস পেয়েছেন অভিযুক্তরা।
আইনজীবীদের অভিমত পুলিশের তদন্তে অবহেলার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মানবপাচার রোধে গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হলে মামলা দায়ের এবং এর তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সজাগ থাকার পরামর্শ আইনজীবীদের।