নাটোরে জমি নিয়ে বিরোধের জের ধরে ধর্ষণের পর ফাহিমা খাতুন নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রোববার রাতে সদর থানার তেলকুপি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে এলাকাবাসী বাড়ির পাশের মাঠে ফাহিমা খাতুনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শরিফ উদ্দিন নামে একজনকে আটক করে। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ফাহিমাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সদর উপজেলার তেলকুপি ঘাট এলাকার আব্দুর রহিমের সঙ্গে একই এলাকার নয়ন খুলুর ছেলে শরিফ উদ্দিনের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গতকাল আব্দুর রহিমের সঙ্গে শরিফ উদ্দিনের কথা কাটাকাটি হয়। রাতের এক সময় আব্দুর রহিমের মেয়ে ফাহিমা খাতুনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।