স্থল সীমান্ত চুক্তির চূড়ান্ত অনুমোদন দ্রুত বাংলাদেশের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মাননা অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এছাড়া তিস্তা চুক্তি বাস্তবায়নও খুব শিগগিরই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পঙ্কজ শরণ।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা এবং সঙ্গীত বিভাগে শিক্ষা উপকরণ প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ভারতীয় হাই কমিশনারের সহযোগিতা এবং বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: