চট্টগ্রাম শহরকে একটি আধুনিক নগরীতে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন— উল্লেখ করে চট্টগ্রামের নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এরইমধ্যে তিনি নানা খোঁজ খবর নিয়েছেন এবং তা সমাধানে পরিকল্পনা নিচ্ছেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম আওয়ামী লীগের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা আগামীতে চট্টগ্রামকে একটি জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: