শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা সোমবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রোববার আশুলিয়ার বুড়িবাজার এলাকায় টেক্সটিম পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করে কাজ বন্ধ করে দেয়।
সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পায়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করতে চাইলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: