জেলার খবর

মানবপাচার রোধে টনক নড়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর

আইন-শৃঙ্খলা বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী

থাইল্যান্ডে গণকবরের সন্ধান, সাগর পথে মালয়েশিয়াগামিদের উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার জেলা জুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। পুলিশ হানা দিচ্ছে মানবপাচার চক্রের বিভিন্ন আস্তানায়। পাচারকারী ও দালালদের ধরতে গিয়ে ঘটছে বন্দুকযুদ্ধের ঘটনা। এরমধ্যে নিহত হয়েছে ৫ জন মানবপাচারকারী। আটক হয়েছে ১৬জন।

সাগর পথে মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে মানবপাচার। এরপর চলে নানা ধরনের নির্যাতন। পরে, সেখান থেকে আটককৃতদের নিয়ে যাওয়া হয় থাইল্যান্ডের পাহাড়ে। সেখানেও চলে অমানবিক নির্যাতন। মুক্তিপণ না দিলে মেরেও ফেলা হয় তাদের। সম্প্রতি থাইল্যান্ডে গণকবরের সন্ধান, সাগর পথে মালয়েশিয়াগামিদের উদ্ধারের পর নড়েচড়ে বসেছে কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গত কয়েকদিনে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছে ৫ জন মানবপাচারকারী। আটক হয়েছে ১৬ জন।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান ও চট্টগ্রাম অঞ্চল কোষ্টগার্ডের অধিনায়ক ক্যাপ্টেন শহিদুল ইসলাম বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনবল বাড়ানোসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে এই মানবপাচার রোধে সংশ্রিষ্ট রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। একই সঙ্গে মানবপাচারকারীদের ধরতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান চলছে তা অব্যাহত রাখতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ