জেলার খবর

সিলেটে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা

অনন্ত বিজয় দাশ
অনন্ত বিজয় দাশ

সিলেটে অনন্ত বিজয় দাশ (৩০) নামে মঙ্গলবার আরেক ব্লগারকে কুপিয়ে হত্যা করেছে উগ্রপন্থীরা। মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজারে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে বিকেলে ‘আনসার বাংলা ৮’ নামে একটি জঙ্গি সংগঠন এক টুইটার বার্তায় হত্যার দায় স্বীকার করেছে। নিহত অনন্ত বিজ্ঞান বিষয়ক ছোট কাগজ ‘যুক্তি’র সম্পাদক ছিলেন।

সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। হত্যার প্রতিবাদে বুধবার মহানগরীতে হরতালের ডাক দিয়েছে সিলেট গণজাগরণ মঞ্চ।

সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের সুবিদবাজারের বনকলাপাড়া এলাকায় নিজ বাসা থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছিলেন ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ। এসময় উগ্রপন্থীরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে তার মাথায় আঘাত করে তারা। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অনন্তকে হত্যার দায় স্বীকার করেছে 'আনসার বাংলা ৮' নামে একটি জঙ্গি সংগঠন। বিকেলে এক টুইটার বার্তায় হত্যার দায় স্বীকার করে তারা।

'যুক্তি' পত্রিকার সম্পাদক ছাড়াও, অনন্ত বিজ্ঞান মনষ্ক ও যুক্তিবাদী কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তাঁর লিখিত বিজ্ঞানভিত্তিক একাধিক বই প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে, 'সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়', জীববিবর্তন সাধারণ পাঠ, 'ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা' অন্যতম।

গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিতের একটি বইয়ের ভূমিকাও লেখেন তিনি। অনন্ত পূবালী ব্যাংকের জাউয়া বাজার শাখায় চাকরি করতেন।

এদিকে, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের পর সিলেটের স্থানীয় ব্লগার ও এক্টিভিস্টরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে অনন্তর হত্যাকারীদের বিচারের দাবি জানায় তারা।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে জঙ্গিদের হামলায় নিহত হন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগারের প্রতিষ্ঠাতা ডা. অভিজিৎ রায়। সে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ