হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-প্রাইভেটকার এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কারচালক খছরু মিয়া (২২) মারা যান ও আহত হন ৩ জন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের থানার সামনে সিলেট থেকে পাথরবোঝাই ঢাকাগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুছড়ে যায়। আহত হন ৩ যাত্রী।
আহতদেরকে হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: