কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাশে গভীর সমুদ্র থেকে মালয়েশিয়াগামী ১১৬ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এদের উদ্ধার করা হয়। পরে তাদের বহনকারী ট্রলারটি জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা সাংবাদিকদের বলেন, উদ্ধারকৃত যাত্রীদের সবাই পুরুষ। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: