জেলার খবর

চাকুরির লোভ দেখিয়ে মালয়েশিয়ায় পাচারের অভিযোগ

মালয়েশিয়ায় পাচার
মালয়েশিয়ায় পাচার

মোটা অঙ্কের বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে রংপুরের পীরগাছা ও কাউনিয়া থেকে ১৫ জনকে সমুদ্র পথে মালয়েশিয়ায় পাচার করার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকার নিয়ে মানবপাচারকারীরা তাদের নৌকা পথে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে, পাচারকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে আটক করা হচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর গ্রামের নূর মোহাম্মদ ও একই উপজেলার শাব্দী গ্রামের আব্দুল্লাহকে মালয়েশিয়ায় মোটা অঙ্কের চাকুরির প্রলোভন দেখায় একই উপজেলার পশ্চিম রাজীব গ্রামের রেজাউল ইসলাম ও তার সহযোগীরা। তার সহযোগী দেলোয়ার, আনোয়ার ও আলামিনসহ অন্যান্যরা প্রথমে তাদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের নামে টাকা হাতিয়ে নেয়।

পরে তাদের সমুদ্র পথে মালয়েশিয়া পাঠিয়ে দেয়া হয়েছে বলে স্বজনদের কাছ থেকে বার বার টাকা আদায় করে পাচারকারীরা। কিন্তু এখন পর্যন্ত তাদের কোন খবর পায়নি স্বজনরা।

এদিকে, পীরগাছা উপজেলার রাসেল ও নূর জামান নামে দুই যুবক পাচারকারীদের হাত থেকে কোনক্রমে পালিয়ে আসে।

এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করলেও মূল আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ স্বজনদের।

রংপুর পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ