জেলার খবর

সালাহউদ্দিনের নিখোঁজের জন্য র‌্যাবকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ

বেনজির আহমেদ
বেনজির আহমেদ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়ে র‌্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়নকে (র‌্যাব) দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, এ ঘটনায় দেশে বিদেশে র‌্যাবকে অভিযুক্ত করার চেষ্টা হয়েছে, এটা দুঃখজনক। আন্দোলনের নামে মানুষ পোড়ানোর কুশীলব সালাহউদ্দিন। এজন্য তাকে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি হতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়ে র‌্যাবকে দায়ী করায় এ সময় চরম ক্ষোভ প্রকাশ করেন র‌্যাবের মহাপরিচালক।

তিনি বলেন, সালাউদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনায় দেশে বিদেশে র‌্যাবকে অভিযুক্ত করার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্য নিয়ে কাউকে অভিযুক্ত করা কোনো নৈতিকতার মানদণ্ডে গ্রহণযোগ্য নয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ