বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়াবাজার রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সালাহউদ্দিন আহমেদের স্ত্রীই তার সম্পর্কে মিডিয়াকে জানিয়েছেন।
বাংলাদেশের এক নেতা ভারতের মেঘালয়ে যাওয়া বৈধ নয়— মন্তব্য করেন বিষয়টি রহস্যজনক বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: