জেলার খবর

চট্টগ্রামে পাঁচ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

ইয়াবা
ইয়াবা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাছ ধরার ট্রলার থেকে বুধবার পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন : লক্ষ্মীপুরের আলেকজান্ডার থানার হান্নান (৪০), লোকমান (৩৩) ও ওলিউল্লাহ (২১), কমলনগর থানার রাসেল (৩০) ও রিয়াজ (১৯), চট্টগ্রামের বাকলিয়া থানার ইলিয়াস (১৮) এবং ভোলার চরকমল থানার ওসমান মিয়া (২০)।

চট্টগ্রামের র‌্যাব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টার দিকে চট্টগ্রাম বন্দরে অভিযান চালানো হয়। এ সময় বন্দরের বহির্নোঙর এলাকা থেকে এমটি হেনা নামের একটি মাছ ধরার ট্রলারের ড্রামে থাকা ৫ লাখ পিস ইয়াবাসহ ট্রলারে থাকা সাত ব্যক্তিকে আটক করা হয়।

ইয়াবার চালানটি মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হয়েছিল জানিয়ে তিনি আরো বলেন, আটক ৭ জনকে চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৭ এর ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবা উদ্ধারের ঘটনা এটি।

এর আগে ২০১২ সালে ২ লাখ ৭৫ তার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল র‌্যাব-৭।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ