সাতক্ষীরার খাজরা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদর সামনে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি কেনা-বেচার জন্য অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তারা সেখান থেকে তিনজনকে আটক করে।
এ সময় তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২টি ওয়ান শ্যুটার গান, ১২২ রাউন্ড বিভিন্ন ধরণের গুলি, ৩টি মোবাইল সেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: