জেলার খবর

চকরিয়ায় ৩ মেয়েকে হত্যা করলেন বাবা

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার নিদারতরনী গ্রামে দাম্পত্য কলহের জের ধরে তিন মেয়ে শিশুকে কুপিয়ে হত্যা করা করেছে বাবা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাবা পলাতক।

নিহত ৩ শিশু হলো: আয়েশা সিদ্দিকা (১০), শিরু জান্নাত শিউলি (৮) ও সারাবান তাহুরা (১ বছর ৬ মাস)।

মা ফাতেমা বেগম বলেন, স্বামী আবদুল গনির সঙ্গে তার এক বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামী আব্দুল গনি প্রায়ই তাকে মেরে ফেলার হুমকি দিতেন। তিন-চারদিন ধরে স্বামী বাসায় কোনো টাকাপয়সা দিতেন না। খাবারের জোগাড়ও করেননি। গতকাল সকালে ফাতেমা বেগম ইউনিয়ন পরিষদে (ইউপি) এ ঘটনার বিচার দিতে যান। চেয়ারম্যানকে না পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য খায়রুল বাশারের কাছে অভিযোগ করেন। আব্দুল গনিকে ডেকে এনে বকাঝকা করেন খায়রুল বাশার। এ সময় আব্দুল গনি স্ত্রীকে মেরে ফেলবেন বলে হুমকি দেন বলে বাশার জানিয়েছেন।

খায়রুল বাশার তাকে গতকাল রাতে বাসায় থাকতে নিষেধ করেন। এ কারণে তিনি নিদারতরনীতেই তার নানির বাড়িতে থাকেন। ভোরের দিকে তার ভাই আজগর আলীকে স্বামী ফোন করেন। তিনি তাকে বলেন, ফাতেমা যেন সন্তানদের এসে দেখে যায়। পরে তারা গিয়ে ৩ সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, রাতের কোনো একসময় বাবা ধারালো অস্ত্র দিয়ে সন্তানদের হত্যা করেছে বলে তারা ধারণা করছেন। ঘটনার পর থেকে বাবা পলাতক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ