আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ ব্যায় ২৩.৫% বাড়বে বলে জানালেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরনো মাওয়াঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, পদ্মা সেতুর নির্মান ব্যয় প্রাথমিকভাবে ২.৯৭ বিলিয়ন ডলার ধরা হয়েছিলো। তবে বর্তামান বাজারে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় সেতুর নির্মাণ খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩.৬৮ বিলিয়ন ডলার।
মন্ত্রী আবারো বলেন, ২০১৮ সালের মধ্যেই সেতুর নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: