চট্টগ্রাম ও মাগুরায় শনিবার বজ্রপাতে দুই ভাই-বোনসহ পাঁচ জন মারা গেছে।
সকাল ৯টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকায় নিহত হয় নূরুল আমিনের দুই শিশু সন্তান মোবারক হোসেন (১০) ও জান্নাতুল বাকিয়া (৮)।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হীরক পাল জানান, ঘরের বাইরে খেলার সময় তারা বজ্রপাতে মারা যায়।
হাসপাতালে আনার আগেই তারা মারা যায় বলে জানান হীরক পাল। এদিকে, মাগুরায় মারা যান ৩ জন।
এছাড়া গতকাল সন্ধ্যার পর মাগুরা সদর উপজেলার তিন গ্রামে বজ্রপাতে তিনজন নিহত হন।
তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসিমুল হাসান।
তারা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মোজ্জাফফর হোসেনের ছেলে মলিন (১৮), আন্দোলবাড়িয়া গ্রামের মুক্তার মীরের ছেলে সিন্দবাদ (৩৫) ও গোপালপুর গ্রামের ইয়াদুল (৮০)।
চিকিৎসক নাসিমুল জানান, মলিন ও ইয়াদুলের মৃত্যু হয় হাসপাতালে আনার পর। সিন্দবাদের মৃত্যু আগেই হয়।
এছাড়া গতকালই দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে ১০ জন মারা যান।