হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকালে বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের আব্দুর রউফের সাথে একই গ্রামের মকসুদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হন।
খবর পেয়ে বাহুবল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: