জেলার খবর

ইটভাটার বিষাক্ত ধোয়ায় ফসলসহ আম-কাঁঠাল বাগানের ব্যাপক ক্ষতি

ইটভাটা
ইটভাটা

নাটোরের বড়াইগ্রামে ইট ভাটার বিষাক্ত ধোয়ায় শতাধিক বিঘা জমির ফসলসহ আশপাশের আম-কাঁঠাল বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। ধোয়ার কারণে পচন ধরে ঝরে পড়ছে আম ও কাঁঠাল। এ অবস্থায় ক্ষতিপূরণ দাবি করছেন ক্ষতিগ্রস্তরা কৃসকেরা।

নাটোর জেলার বিভিন্ন এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে অনেক ইট ভাটা। এসব ভাটা থেকে ইট পোড়ানোর শেষ সময়ে সৃষ্ট বিষাক্ত গ্যাস পানি দিয়ে না শোধন করে সরাসরি ছেড়ে দেয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে আশপাশের শতাধিক বিঘা জমির ফসলের পাশাপাশি বাগানের আম, কাঁঠাল, লিচু, কলা, বাঁশ ঝাড়সহ অন্যান্য ফসল।

ইট ভাটার বিষাক্ত ধোয়ায় পঁচে যাওয়ায় ঝড়ে পড়ে নষ্ট হচ্ছে বাগানের আম ও কাঁঠাল। বিশেষ করে আম বাগান পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা মালিকরা।

ঋণ নিয়ে বাগান করায় তা পরিশোধ নিয়ে চিন্তিত কৃষকরা।

বিষয়টি অস্বীকার করে ভাটা মালিক আব্দুল আলীম ভিন্ন কারণকে দায়ী করেন।

তবে এ ব্যাপারে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত বলে জানান তিনি।

বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান নাটোর বড়াইগ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়টি বিবেচনায় এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ