খাগড়াছড়ির ধর্মঘরে শনিবার সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট সতীন্দ্র লাল ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের স্বজনরা জানিয়েছে, সকাল সোয়া ১১টার দিকে সতীন্দ্র লাল ত্রিপুরা বাসা থেকে বের হয়। একটু পরেই এক অজ্ঞাত বন্দুকধারী তার ঘাঁড়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সস্প্রতি সেনা সদস্যরা এক সন্ত্রাসীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে মোবাইলের মাধ্যমে সতীন্দ্র লাল ত্রিপুরাকে বিভিন্ন সময় হুমকি দেয়া হচ্ছিল বলেও জানান নিহতের স্বজনরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: