জেলার খবর

মানব পাচারে পুলিশের সদস্য জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

একেএম শহিদুল হক
একেএম শহিদুল হক

মানব পাচারের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহিদুল হক।

শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা পুলিশ আয়োজিত মাদক ও মানবপাচার বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদক ও মানবপাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ। এর সঙ্গে জড়িতরা যতই শক্তিশালী হোক না কেন, আইনের হাত থেকে তারা রেহাই পাবে না। এ কাজের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা প্রমানিত হলে, বাংলাদেশ পুলিশে তার স্থান হবে না।

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী নিখোঁজ যাত্রীদের তালিকা তৈরি করতে প্রত্যেক জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান পুলিশের আইজি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ