জেলার খবর

টাঙ্গাইলে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

টাঙ্গাইল
টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড় গোলচত্বরে রোববার বাসের ধাক্কায় আব্দুল মজিদ নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান সাংবাদিকেদের বলেন, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস গোলচত্বরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত কনস্টেবল আব্দুল মজিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সকাল ৯টার দিকে ঢাকায় নেয়ার পথেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক আগেই পালিয়ে গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ