জেলার খবর

চট্টগ্রামে বেড়েই চলেছে খুনের ঘটনা

খুন
খুন

চট্টগ্রামে হঠাৎ করেই বেড়ে গেছে খুনের ঘটনা— মা-মেয়ে ও ব্যাংকের প্রহরীসহ এক সপ্তাহেই খুন হয়েছেন চারজন। এভাবে একের পর এক হত্যাকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে, নগরীর এসব হত্যাকাণ্ডের মধ্যে মাত্র একটি ঘটনা তদন্তের অগ্রগতি হয়েছে। অন্যসব খুনের ঘটনার রহস্যও শিগগিরই উদঘাটিত হবে বলে দাবি করছে পুলিশ।

চলতি মাসের ৭মে দিবাগত রাতে নগরীর মুরাদপুরে গ্রিল কেটে এভাবেই আল আরাফাহ ইসলামী ব্যাংকে প্রবেশ করে তিন যুবক।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী ইব্রাহিম ঘুম থেকে জেগে উঠলে তারা তাকে জবাই করে হত্যা করে। পরে, ভল্ট ভাঙতে ব্যর্থ হলে সটকে পড়ে তারা। ব্যাংকের সিসি টিভি থেকে এর ফুটেজ সংগ্রহ করা হয়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ আট দিনে এই খুনের ঘটনা উদঘাটন করতে পারলেও এখনো বের করতে পারেনি প্রায় একই সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের জট।

এরমধ্যে রয়েছে ৭ মে নগরীর সদরঘাট এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে ও জবাই করে হত্যা, এবং ১৩ মে মির্জারপুল এলাকায় বাসায় ঢুকে গৃহবধুকে হত্যা।

চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল জানান, অচিরেই এসব হত্যাকাণ্ডের রহস্য বের হবে।

পরপর ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে আতঙ্কিত চট্টগ্রামবাসী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ