খাগড়াছড়ির মহালছড়িতে সেপটিক ট্যাংকিতে পড়ে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি প্রদীপ শশী চাকমা ও তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার মহালছড়ি উপজেলার দুর্গম মনারটেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত ১২টার দিকে উভেন্ডু চাকমা বাড়ির পাশে একটি টয়লেটে গেলে স্ল্যাব ভেঙ্গে ১৫ ফুট গভীরে পড়ে যান। এসময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রদীপ শশী চাকমা ও হেভেন্ত চাকমাও ঘটনার শিকার হন।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে প্রতিবেশি আরো ২ জন গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: