জেলার খবর

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গাইবান্ধা, দিনাজপুর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সোমবার ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা-রংপুর মহাসড়কের সদুল্যাপুর উপজেলার বত্রিশ মাইল এলাকায় গভীর রাতে ও দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বত্রিশ মাইল এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী মারা যান। আহত হন ১৫ জন।

তাদেরকে উদ্ধার করে রংপুর পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া দিনাজপুরের বীরগঞ্জে বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজারি ফিলিং স্টেশনের সামনে সিএনজি অটোরিক্সা চাপায় একজনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ