জেলার খবর

চট্টগ্রামকে আদর্শ নগরীতে গড়ে তোলার প্রত্যয় নাছিরের

আ জ ম নাছির উদ্দিন
আ জ ম নাছির উদ্দিন

বন্দরনগরীকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত করাসহ একে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সোমবার নগরীর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নতুন মেয়র ও স্থানীয় কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সকলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি। বন্দরনগরী তার পুরনো সৌন্দর্য্য হারিয়েছে— এটি এখন একটি দুর্গন্ধের নগরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন এ নবনির্বাচিত মেয়র।

একে অচিরেই দুর্গন্ধমুক্ত, পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান নাছির।

অনুষ্ঠানে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ বেশ কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ