জেলার খবর

সুনামগঞ্জের শতাধিক যুবক নিখোঁজ

সুনামগঞ্জ
সুনামগঞ্জ

সমুদ্রপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার শতাধিক যুবক। ভাগ্য বদলের আশায় বিদেশ পাড়ি দেয়ার প্রলোভনে পড়ে তিন মাস ধরে খোঁজ নেই এসব যুবকদের। উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে দিন কাটছে ভুক্তভোগী পরিবারগুলোর।

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাফেলা গ্রামের নুরুজ্জামান আর আব্দুল মঈন। সম্পর্কে তারা চাচাতো ভাই। পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় তিন মাস আগে হোসেননগর গ্রামের জমসিদ আলীর সাহায্যে তারা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

এর কিছুদিন পর, মোবাইল ফোনে তাদের করুণ আকুতি আসে পরিবারের সদস্যদের কাছে। এভাবেই টাকা আদায়ের জন্য চাপ দেয় সংঘবদ্ধ দালালচক্র। এরপর দুই মাস পেরিয়ে গেলেও দুই ভাইয়ের আর কোন খোঁজ পাওয়া যায়নি।

দক্ষিণ সুনামগঞ্জের জুনেদ আহমদ, জমির হোসেন, সেলিম আহমদসহ প্রায় শতাধিক যুবক এভাবেই দালাল চক্রের খপ্পরে পড়ে জমি-জমা সব বিক্রি করে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে অনেকরই আর হদিস পাননি স্বজনরা। স্থানীয় দালালদের কাছে খোঁজ-খবর নিতে গেলে উল্টো আরো টাকা দাবি করেন বলে অভিযোগ স্বজনদের।

মানবপাচারের সঙ্গে জড়িত এসব দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন সুনামগঞ্জ

পুলিশ সুপার হারুন অর রশীদ।

নিখোঁজ এসব যুবকদের দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের স্বজনরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ