গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাক্কু মোল্যা (৬৩) ওরফে লাহু মোল্যা নামে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় নিহতের বড় ভাই ইউপি মেম্বারও আহত হন। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি মেম্বার মাক্কু মোল্যা এবং সাবেক ইউপি মেম্বার খোকন মোল্যার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ বছর বিরোধ চলে আসছিলো। এর আগেও একাধিকবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হানাহানি এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে।
লাক্কু মোল্যাকে কুপিয়ে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। অপর আহত নিহতের বড় ভাই পাইককান্দি ইউনিয়নের ৬ নং ওযার্ডের মেম্বার মাক্কু মোল্যাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ।
এ ঘটনায় পুলিশ ৪ মহিলাকে আটক করেছে।