জেলার খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

 বাস-ট্রাক সংঘর্ষ
বাস-ট্রাক সংঘর্ষ

নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ বাসযাত্রী। মঙ্গলবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমারী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন মিয়া জানিয়েছেন, ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝায় একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে বাসযাত্রী মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানভীর চৌধুরী নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ