জেলার খবর

অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে ৩ যুবক মৃত্যু

মালয়েশিয়া যাবার পথে মৃত্যু
মালয়েশিয়া যাবার পথে মৃত্যু

যশোর সদর উপজেলার গ্রামে গ্রামে এখন শোকের ছায়া। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে এখানকার তিন যুবক মারা গেছেন। এরইমধ্যে একজনের মরদেহ নিয়ে আসা হলেও, বাকি দুই জনের মরদেহ ফেলে দেয়া হয়েছে সাগরে। মালয়েশিয়াগামীদের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন আটজন। তাঁরা বেঁচে আছেন, না মারা গেছেন-তাও জানেন না স্বজনরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সংসারের একটু সুখ ও স্বচ্ছলতার জন্য যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গিয়া, ভাটপাড়া, বাহিরমল্লিক, ডহরসিঙ্গিয়া ও কমলাপুর গ্রামের কয়েকজন যুবক দালালের হাত ধরে মালয়েশিয়ার পথে যাত্রা করেন।

গত ৩ মাস আগে বৈধ উপায়ে আকাশপথে নেয়ার কথা বলে, অবৈধভাবে সমুদ্রপথে নেয়া হয় তাদের। এ সময় মারা যান লাল্টু, শহীদুল ইসলাম ও ইয়ার আলী নামের তিন যুবক। এদের মধ্যে লাল্টুর মরদেহ দেশে ফিরিয়ে আনা হলেও বাকি দু'জনের মরদেহ ফেলে দেওয়া হয় বঙ্গোপসাগরে।

একইসঙ্গে মালয়েশিয়া যাত্রীদের মধ্যে নিখোঁজ রয়েছেন ৮ জন। তাদের জন্য দুশ্চিন্তা আর আশঙ্কায় কাটছে স্বজনদের প্রতিটি মুহূর্ত।

কুয়াদ এলাকায় প্রায় দেড় ডজন দালাল রয়েছে। যারা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এদিকে, মানব পাচারের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ