জেলার খবর

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব বলেন, সকালে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ট্রিপ করে। এ সময় বিদ্যুৎ কেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে যায়।

এর ফলে জাতীয় গ্রীডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা কাজ ত্রুটি সারানোর কাজ করছে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ