জেলার খবর

নাটোরে খাদ্য গোডাউনের কর্মকর্তার বাসভবনে দুর্বৃত্তের গুলি

নাটোর
নাটোর

নাটোরে খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামানের বাসভবন লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরে শহরের বড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, ভোরে একদল দুর্বৃত্তরা খাদ্য গোডাউন কর্মকর্তা নূরুজ্জামানের বাসভবন লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে। এসময় গুলির শব্দে ঘুম ভেঙে গেলে নুরুজ্জামান পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ধারনা করা হচ্ছে গোডাউনের গম ক্রয় সংক্রান্ত কোনো বিষয় নিয়ে দুর্বৃত্তরা ওই কর্মকর্তাকে ভয় দেখানোর জন্য গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ