মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলাসহ ৬টি মামলার আসামী এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শহরের কলেজ মোড় থেকে খোকন নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় তারা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বীনদত্ত ব্রীজের কাছে আসলে খোকনের সহযোগিরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পালাতে গিয়ে আহত হয় খোকন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: