জেলার খবর

খুলনা বিভাগের ১০টি জেলায় চলছে পরিবহন ধর্মঘট

পরিবহন ধর্মঘট
পরিবহন ধর্মঘট

ফরিদপুরে বাস চালককে আটক, হেল্পার গ্রেপ্তার ও পরিবহন শ্রমিকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে খুলনা বিভাগের ১০টি জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

আমাদের সংবকাদদাতা জানিয়েছেন, খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেয়। এতে খুলনা অঞ্চলের সব রুটে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মাওয়া হয়ে ঢাকাগামী পরিবহন ও আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ফলে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত সোমবার যশোর থেকে ঢাকাগামী একটি বাস ফরিদপুরের মধুখালীতে ডাকাতদের কবলে পড়ে।

এ সময় চালক বাসটি নিয়ে ডাকাতির বিষয়টি উল্লেখ করে মধুখালী থানায় মামলা করতে যান। থানা পুলিশ চালক আয়নালকে আসামী করে তাকেও আটক করে।

এর প্রতিবাদে চালককে মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক ও মালিকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ