জেলার খবর

আজও বিচার শুরু হয়নি একরাম হত্যা মামলার

একরাম হত্যা
একরাম হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার এক বছর পেরিয়ে গেলেও আজও শুরু হয়নি এ মামলার বিচার কাজ। ৩৫ জন গ্রেপ্তার হলেও এখনো পলাতক চার্জশিটভূক্ত ২১ আসামি। নির্মম এ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

২০১৪ সালের এই দিনে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক কয়েকজন সহযোগীসহ গাড়িতে করে ফুলগাজী যাচ্ছিলেন। শহরের বিলাসী হোটেলের সামনে তার গাড়ি লক্ষ্য করে দু'পাশ থেকে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। প্রাণরক্ষায় দ্রুতবেগে চালালে রাস্তার পাশে ডিভাইডারের ওপর গাড়িটি আটকে যায়। দুর্বৃত্তরা এসে একরামুলকে কাছ থেকে গুলি করে। এরপর দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দিলে অন্যরা গাড়ি থেকে নামতে পারলেও গুলিবিদ্ধ একরাম বের হতে পারেননি। গাড়ির মধ্যেই আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

নিহতের ভাই বাদি হয়ে, স্থানীয় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ৫৬ জনের বিরুদ্ধে চার্জশিটও দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলসহস ৩৫ জনকে। এর মধ্যে ১৬ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। পলাতক ২১ আসামির মালামাল ক্রোকের আদেশ দিয়েছে আদালত।

একরাম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি পরিবার ও এলাকাবাসীর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ