সরকারি বাহিনীকে হটিয়ে সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরার দখল নিয়েছে ইসলামিক স্টেট-আইএস জঙ্গিরা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষিত এ শহরটি আইএস ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করলে শহরের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। পরে সরকারি বাহিনীও শহর থেকে সেনা প্রত্যাহার করে বলে এক প্রত্যক্ষদর্শী জানান। আইএস জঙ্গিরা তদমুর নামে পরিচিত এ শহরটিতে প্রবেশের আগেই শত শত ভাস্কর্য নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।
এর আগে ইরাকের হাতরা ও নিমরুদে প্রাচীন নিদর্শন ধ্বংস করে দেয় জঙ্গিরা।
এদিকে, রামাদি থেকে আইএস জঙ্গিদের হটাতে ইরাকের সরকারি বাহিনীর সহায়তায় ১ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: