সাগরপথে মালয়েশিয়া পাচারে ব্যর্থ হয়ে ফেরার পথে বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ১৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি দল শাহপরীর দ্বীপের জানিয়াপাড়ায় অভিযান চালায়। সেখান থেকে তারা ১৭ বাংলাদেশিকে আটক করে। এদের মধ্যে ১০ জনের বাড়িই নরসিংদী। মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের জলসীমায় তারা ট্রলার থেকে লাফিয়ে উপকূলে উঠে যায়।
পরে মিয়ানমারের জেলেরা তাদের উদ্ধার করে নৌযানে করে বাংলাদেশের জলসীমায় পাঠিয়ে দেয় বলে জানায় বিজিবি।
মালয়েশিয়াগামী আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে আইনি প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: