দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতির পেছনে নারীই অন্যতম প্রধান ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ২০১৫ সালে স্নাতক উর্ত্তীণদের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিশ্বব্যাপী দারিদ্য, যুদ্ধ আর শ্রেণী বৈষম্য বিরোধী সংগ্রামে নারীরা নিরলস কাজ করে যাওয়ার পাশপাশি ওইসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই।
এছাড়া উন্নয়নশীল দেশ সমূহেও নারীদের হাতেই তৈরি হচ্ছে উন্নয়নের ভীত বলে জানান তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চেরি ব্লেয়ার।
এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষ করা ১২ দেশের ১১৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: