বাগেরহাটের মোল্লাহাটে হাতির পায়ে পিষ্ট হয়ে শনিবার তিন জন মারা গেছেন। সার্কাসের কোনো দল থেকে এই হাতিটি ছুটে এসেছে বলে ধারনা করা হচ্ছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, কাহলপুর ও বাসাবাড়ি গ্রামে এক নারীসহ তিন জন হাতির আক্রমণে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাতিটি গোপালগঞ্জ থেকে কালিগঙ্গা নদী পার হয়ে মোল্লাহাটের কাহলপুর ও বাসাবাড়ি গ্রামে হামলা চালায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: