জেলার খবর

পরিচ্ছন্ন নগরী গড়ার ছক তৈরিতে ব্যস্ত নাছির উদ্দিন

নাছির উদ্দিন
নাছির উদ্দিন

দায়িত্বভার গ্রহণে দেরি হলেও বন্দরনগরীকে পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার ছক তৈরিতে ব্যস্ত নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ ব্যাপারে সিটি করপোরেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ৪১টি ওয়ার্ডের সর্বসাধারণের মতামতও নেবেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন নাছির। তবে নির্বাচিত হলেও আইনি জটিলতার কারণে এখনো দায়িত্বভার নিতে পারছেন না চট্টগ্রামে নব নির্বাচিত।

প্রতিদিন একাধিক সংবর্ধণায় যোগ দিতে হচ্ছে নতুন মেয়রকে। এর পাশাপাশি নগরীর উন্নয়ন পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন তিনি। বিভিন্ন বিষয়ে ধারণা নিতে তিনি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করছেন।

চট্টগ্রামের লালদিঘী ও হোটেল রেডিসনে আয়োজিত পৃথক সংবর্ধণায় নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র আ জ ম নাছির। দায়িত্বভার গ্রহণের পর বন্দরনগরীর ৪১টি ওয়ার্ডে গিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করে এলাকা ভিত্তিক সমস্যার সমাধানের ইচ্ছার কথাও জানান তিনি।

চট্টগ্রামের বিভিন্ন স্তরের নাগরিক ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে বক্তারা চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে মেয়রের হস্তক্ষেপ চান নব নির্বাচিত এ মেয়র ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ