নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ে শনিবার গাছ চাপা পড়ে একজন বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নেত্রকোনা সদরের কেগাতী, মৌগাতী ও বারহাট্টার রায়পুর ইউনিয়নের ৩০টি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ সময় সদর উপজেলার বাঁশাটিঁ গ্রামের উকিলের নেছা নামে এক বৃদ্ধা গাছ চাপা পড়ে মারা যান। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
এতে প্রায় দুই হাজার কাঁচা-পাকা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুতের লাইন।
এদিকে, শুক্রবার রাতে ধামরাইয়ের চন্দ্রাইল গ্রামে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: