জেলার খবর

সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১০

বাস-ট্রাকের সংঘর্ষ
বাস-ট্রাকের সংঘর্ষ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শনিবার দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলা ৩টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী টিনবাহী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্তবাজারে পৌঁছলে এর চাকা ফেটে যায়।

এ সময় বিপরিত দিক থেকে আসা অন্তর পরিবহণের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। একই সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তর পরিবহণের বাসটিকে গিয়ে ধাক্কা দেয়। এ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহত হন ৪৪ জন জন।

আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ