রংপুর, জয়পুরহাট ও দিনাজপুরে শনিবার কালবৈশাখী ঝড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশকয়েক জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রংপুরে ভোরে দুই দফা কালবৈশাখী ঝড়ে নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় আহত হয়েছে ৩৫ জন। কাঁচা-পাকা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে হাজার খানেক। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুতের লাইন।
এদিকে, জয়পুরহাটেও রাতের কালবৈশাখী ঝড় সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। গাছচাপা উপড়ে একজনের মৃত্যুসহ আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়াও ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল হেলে পড়েছে। উপড়ে গেছে গাছপালা।
দিনাজপুরেও রাতে ঝড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: