সারাদেশে যৌন নির্যাতন বিরোধী আন্দোলনের মধ্যেই এবার গাজীপুরে ট্রাকে এক পোশাক শ্রমিককে শনিবার ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ঢাকার খিলগাওঁ থেকে ডাক্তার দেখিয়ে রাতে স্বামী স্ত্রী মিলে ট্রাকে করে বাড়ি ফেরার সময় চালক কৌশলে তাদের কোমল পানীয়ের সঙ্গে নেশাজাত দ্রব্য পান করায়। এ সময় তারা অচেতন হয়ে পড়লে রাস্তার মধ্যে চালক অস্ত্রের মুখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে তাদেরকে তেলিপাড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ট্রাক চালক।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: