যশোরে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় রোববার গণপিটুনিতে ২ ছিনতাইকারীর মারা গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা সড়ক দিয়ে বরুন তরফদার নামে এক যুবক মোটরসাইকেলে করে বাঘাপাড়া যাচ্ছিল। এ সময় উপশহর বাসস্ট্যান্ড থেকে আরেকটি মোটর সাইকেল নিয়ে আলআমিন ও ইসমাইল নামে দুই যুবক তার পিছু নেয়। হুদো
রাকাপুর গ্রামের কাছে আসলে আলআমিন ও সজল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় বরুনের চিৎকার শুনে গ্রামবাসী বেরিয়ে আসে এবং তাদের আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ২টি ছুরি উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: